সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য নিরাপত্তার ‘একমাত্র পথ’: সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ‘একমাত্র পথ’ হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। শনিবার মিউনিখ সিকিউরিটি কাউন্সিলে বক্তৃতাকালে এমন মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

সম্মেলনে বক্তৃতাকালে প্রিন্স ফয়সাল আরো বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ওপরই ইসরাইলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নির্ভর করছে।

তিনি বলেন, সৌদি আরব গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার ওপর পুরোপুরি জোর দিচ্ছে।

তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি প্রত্যহারের ওপর জোর দিচ্ছি। আমরা গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর ওপর জোর দিচ্ছি।

সৌদি আরব বার বার বলে আসছে যে স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না।

প্রিন্স ফয়সাল আরো বলেন, ইসরাইলি বাহিনীর উস্কানিমূলক তৎপরতার ফলে আরব এবং ইসলামি দেশগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তিনি গাজায় প্রায় ৩০ হাজার লোক নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ইসরাইলিদের কার্যক্রম বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার মতাদর্শ বিস্তারে সহায়তা করবে।

সূত্র : আরব নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ