সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

স্কুলে নিকাব নিষিদ্ধ করলো মিসর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মিসরীয় সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে মুখ ঢেকে রাখে- এমন নিকাব নিষিদ্ধ করেছে। ৩০ সেপ্টেম্বর দেশটিতে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। তখন থেকেই এই নিষেধাজ্ঞা চালু হবে বলে শিক্ষামন্ত্রী রেদা হেজাজি সোমবার ঘোষণা করেছেন।

শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার্থীরা ইচ্ছা করলে হেডস্কার্ফ পরতে পারবে। কিন্তু তাদের মুখ ঢেকে রাখা নিকাব পরতে পারবে না।

তিনি আরো বলেন, শিশুদের অভিভাবকদের উচিত হবে শিশুদের পছন্দের ব্যাপারে সচেতন থাকা। কোনোভাবেই বাইরের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।

শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, আরবি ভাষা, ধর্মীয় শিক্ষা এবং সামাজিক ও মনোস্তাত্ত্বিক শিক্ষার শিক্ষকদের ভূমিকা রয়েছে এতে। তাদেরকে বেশ সহমর্মিতা ও ভদ্রভাবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের মানসিক ও তাদের বয়সকেও গুরুত্ব দিতে হবে।

মিসরে অনেক বছর ধরেই স্কুলে নিকাব পরা নিয়ে বিতর্ক চলছে। মিসরের সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যেই নিকাব পরা নিষিদ্ধ করেছে।

কায়রো বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকে টিচিং স্টাফদের মুখ ঢাকা আবরণ পরা নিষিদ্ধ করেছে। ২০২০ সালে মিসরের একটি আদালত এই নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। সূত্র : টাইম নিউজ

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ