বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা দক্ষিণ জোন সভাপতির ইন্তেকাল, নূরানী তালীমুল কুরআন বোর্ডের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি) কর্তৃক পরিচালিত বৃহত্তর ঢাকা দক্ষিণ জোন কমিটির সভাপতি ও নান্নু মুন্সি জামিয়া কারিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১০ মে) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

সোমবার (১১ মে) বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মাওলানা আব্দুল মালেকের মৃত্যুতে দ্বীনি শিক্ষা ও নূরানী বোর্ডের এক অপূরণীয় ক্ষতি হলো।

বিবৃতিতে পরিচালক মহোদয় সারা দেশের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, মরহুম মাওলানা আব্দুল মালেক সাহেব দীর্ঘদিন ধরে নূরানী তালীমুল কুরআন বোর্ডের বিভিন্ন সাংগঠনিক ও শিক্ষামূলক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ