রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন সংগঠনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খলিফায়ে মাদানী হযরত মাওলানা বশির আহমদ শায়খে বাঘা রহ.এর মেয়ে, ফিদায়ে মিল্লাত রহ.এর খলিফা মাওলানা আব্দুস শাকুর রহ.এর আহলিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলার সভাপতি,ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সেভ দ্য উম্মাহ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা মাসরুর আহমদের আম্মা আজ সকাল ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সেভ দ্য উন্মাহ বাংলাদেশের প্রেসিডেন্ট ও রাজধানীর আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়া। কওমি পরিষদের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

আল্লাহ পাক মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহপাক পরিবার-পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ