বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

স্ত্রী হারালেন হেফাজতে ইসলাম মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার ছদর ও জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার মহাপরিচালক, শায়খুল হাদিস আল্লামা সাজিদুর রহমানের সহধর্মিনী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাইহি রাজেউন)।

সোমবার (৩০ মার্চ) ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন। মরহুমা বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন। তাঁর প্রত্যেক ছেলে আলেম ও হাফেজে কুরআন।

মরহুমার নামাজে জানাজা আজ বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মহাসচিবের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনের নেতারা মরহুমাকে জান্নাতের উঁচু মাকাম দান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিতে আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ