বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর সাবেক নেতার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন লালবাগ থানা সভাপতি ও নগর দক্ষিণের সাবেক প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম খান শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে ঢাকার হাজারীবাগের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী, একমাত্র মেয়ে ও নাতি-নাতনি, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা হাজারীবাগের কুলালবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার নগর সাবেক নেতা রফিকুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন। নেতৃদ্বয় বলেন, রফিকুল ইসলাম বৃহত্তর লালবাগ থানার সেক্রেটারী, সভাপতি ও পরবর্তীতে ঢাকা মহানগরীর প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। মরহুমের ইন্তেকাল আমরা একজন নিবেদিতপ্রাণ কর্মী ও দায়িত্বশীলকে হারালাম। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। নেতৃদ্বয় মরহুমের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে পরিবার ও পরিজনকে সবর করার আহ্বান জানান।

এদিকে মো. রফিকুল ইসলাম খানের মাগফিরাত কামনায় বাদ মাগরিব পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করে দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় নগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ