বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখ চরমোনাই।
আজ ৩০ ডিসেম্বর, সন্ধ্যায় সেখানে রাখা শোক বইতে দলের পক্ষ থেকে শোকবার্তা দেন এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান।
শোক বইয়ে শায়েখে চরমোনাই লিখেন, "দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি"।
শোক প্রকাশের পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর। সেখানে তিনি বলেন,বাংলাদেশের একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেশবাসী শোকাহ