সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মানিকনগরের পিন্সিপাল মুফতি জুবায়ের আহমাদ।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে তিনি বলেন, দেশবরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং এদেশের সাধারণ মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। মানুষের জীবন নশ্বর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ আজ আমাদের মাঝে অত্যন্ত সুপরিচিত ও অভিজ্ঞ একজন নেত্রী পরপারের ডাক দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর সাহস, দেশপ্রেম এবং সাধারণ মানুষের অধিà