সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরাসরি উপস্থিত হয়ে শোক জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন।

দলের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করতে আজ ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬:৩০টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

এর আগে আজ দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন শায়খে চরমোনাই। তবে খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এছাড়া দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ