সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

খালেদা জিয়ার সংগ্রাম জাতি আজীবন স্মরণ রাখবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

খেলাফত মজলিস নেতৃবৃন্দ আরো বলেন, বেগম খালেদা জিয়া ইসলামি মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। পরিশীলিত রাজনৈতিক ভাষা ও সংযমবোধ তাঁর ব্যাক্তিত্বকে আরো মর্যাদাবান করেছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া আপসহীন ভূমিকা পালন করেছিলেন। দেশ ও মানুষের জন্য তাঁর এই সংগ্রাম জাতি আজীবন স্মরণে রাখবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ