বিশিষ্ট কবি আব্দুল কুদ্দুস ফরিদী আর নেই। রোববার (৭ ডিসেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাকে নিজ গ্রামেই সমাহিত করা হয়। তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন।
কবি আব্দুল কুদ্দুস ফরিদী ইসলামি ও ডানপন্থী কবি-সাহিত্যিকদের কাছে আলোচিত নাম। তিনি দৈনিক নয়া দিগন্ত, মাসিক মদীনা ও মুসলিম জাহানে দীর্ঘদিন প্রুফরিডার হিসেবে কাজ করেছেন। দেশের আলোচিত ও শীর্ষ কবি-সাহিত্যিকদের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল। তবে আর্থিক সংকট কখনো পিছু ছাড়েনি তাঁর। শেষ জীবনে অনেকটা অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন। এজন্য নীরবে-নিভৃতেই তিনি পরপারে পাড়ি জমান।
বিশিষ্ট লেখক ও সাংবাদিক সমর ইসলাম খোকা ফেসবুকে কবি আব্দুল কুদ্দুস ফরিদীর মৃত্যুর খবর জানিয়ে লিখেন- আমার সাংবাদিকতা বা লেখালেখির উন্মেষকালেই কবি আবদুল কুদ্দুস ফরিদীর সাথে পরিচয়। দীর্ঘদিন এক সাথে কাজ করার সুযোগ হয়েছে। কবিদের জীবন যেমন হয়। চরম অর্থনৈতিক টানা পোড়েন