সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সড়কে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন একই মাদরাসার দুই শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণির ছাত্র কাউছার হোসেন (১১)।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকায় ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটে।

‎‎নিহত ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে ও কাউছার মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে।‎

‎আহতদের একজন একই মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র আরমান ও মোসলিম উদ্দিন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার ৪ ছাত্র পায়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এসময় একটি চলন্ত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র নিহত হয় ও আহত হয় আরও দুইজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎কুমিরা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আরও দুইজন আহত হয়েছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ