সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাওলানা নুরুল হুদা ফয়েজীর জানাজায় মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট আলেমে দীন, জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের জামিয়া কুরআনিয়া আরাবিয়া মাদরাসা ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।