রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রখ্যাত আলেম, আল হাইয়্যাতুল উলয়ার নির্বাহী সদস্য এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন জামিয়া গহরপুর সিলেটের মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী। আল-হাইয়্যাতুল উলয়ার নির্বাহী সদস্য এবং বেফাকের এই সহসভাপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক শোক বার্তায় মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী মরহুম নুরুল হুদা ফয়েজীর স্মৃতিচারণ করে বলেন, তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও বিচক্ষণ আলেম ছিলেন। বেফাক ও হাইয়্যায় তাঁর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজের সুযোগ হয়েছে। তিনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন এবং আমিও তাঁকে খুব শ্রদ্ধা করতাম। তাঁর এই চলে যাওয়ার খবরে আমি ব্যথিত হয়েছি।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ