রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ

আমার ছেলে জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে : ত্বকীর বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর জানাজা গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে তার নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে সন্তানের মৃত্যুতে শোকাহত বাবা মাওলানা বদিউল আলমের আবেগঘন বক্তব্য সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করে।

জানাজায় নামাজের আগে উপস্থিত বিশাল জনসমাবেশের সামনে ত্বকীর বাবা মাদরাসা শিক্ষক মাওলানা বদিউল আলম বলেন, আমার ছেলে হাসপাতালের আইসিইউতে যতটুকু প্রাণশক্তি ছিল সেটুকু দিয়ে জিকির করেছে। আমি বেডের কাছে গিয়ে শুনতাম আমার ছেলে কী করছে। তার প্রতিটি নিঃশ্বাসে আমি জিকিরের শব্দ শুনেছি।

বদিউল আলম আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন, আল্লাহ যদি আমার ছেলের হায়াত না থাকে তাকে তুমি ঈমানের সাথে নিয়ে যাও। 

বদিউল আলম আরও বলেন, ত্বকী জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইসলামের নিয়ম অনুযায়ী জীবন যাপন করতো আমার ছেলে। সে যখন মারা যায়, আমার কষ্ট হয়েছে, তবে আমি জানি আমার রবের সন্তুষ্টি কী। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেছি। আমি তাকে সাদা কাপড়ে মুড়িয়ে বাড়ি এনেছি, তার মরদেহ আমি কাঁধে নিয়েছি, তাকে জান্নাতে পৌঁছে দেবো বলে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।

হাফেজ ত্বকি ২০০০ সালে কুমিল্লা মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা মাওলানা বদিউল আলমের পাঁচ ছেলের মধ্যে সবার বড় ছিলেন।

সাইফুর রহমান ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনে হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। এছাড়াও তিনি এনটিভিতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান পিএইচপি কুরআনের আলোসহ বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেন।

স্বজনরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ত্বকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার গ্রামের বাড়ি ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। জানাজার আগে ত্বকীর শিক্ষক, ভাই ও স্থানীয়রা তার স্মৃতি রোমন্থন করেন।

জানাজা শেষে উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে হাফেজ ত্বকীর মরদেহ দাফন করা হয়।  সাইফুর রহমান ত্বকীর অকাল মৃত্যুতে পরিবারটি শোকে ভাসছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ