সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুরের রূপনগরে ঘটে যাওয়া হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে বহু মানুষের জানমালের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক করেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি।

বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি,অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নিন।

তারা এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতের জন্য অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং সকল শিল্প-প্রতিষ্ঠান, আবাসন ও বাণিজ্যিক এলাকায় ফায়ার সেফটি নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ