রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

 সাপের কামড়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে সানজিদা খানম (১২) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সানজিদা খানম লোহাগড়া উপজেলার করফা গ্রামের রোমান ভুঁইয়ার মেয়ে। সে তার মামাবাড়ি ডিগ্রিরচর গ্রামের একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা নামে ওই শিশুটি ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে তার মামা বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। মঙ্গলবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে সানজিদা। পরে রাত ১টার দিকে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেà¦