সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মুফতী আহমাদুল্লাহর ইন্তেকালে জাতীয় ইমাম পরিষদের সভাপতির শোক প্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের প্রখ্যাত আলেম, জামি'আ ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস ও সদরে মুহতামিম হাফেজ মুফতী আহমাদুল্লাহ (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের সংবাদে দেশের ইসলামি শিক্ষা ও দাওয়াতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

মুফতী আহমাদুল্লাহ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, “মুফতী আহমাদুল্লাহ (রহ.) ছিলেন এ দেশের ইলমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আজীবন দ্বীন প্রচারের খেদমতে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর বিনয়, পাণ্ডিত্য ও সৌজন্যবোধ তাঁকে আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের কাছে করে তুলেছিল শ্রদ্ধার পাত্র।”

তিনি আরও বলেন, “দেশবাসী এক নিবেদিতপ্রাণ মুত্তাকী আলেমকে হারাল। তাঁর ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তা’আলা মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার, ছাত্র ও মুরীদদের সবরে জামিল দান করুন।”

উল্লেখ্য, মুফতী আহমাদুল্লাহ (রহ.) দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জামি'আ ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর ইলমি ও আধ্যাত্মিক অবদান জাতির জন্য এক অমূল্য সম্পদ হিসেবে চিরস্মরণীয় থাকবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ