সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহর ইন্তেকালে নেজামে ইসলাম পার্টির শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রবীণ আলেমেদ্বীন, প্রখ্যাত মুহাদ্দিস, চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। 

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন,  আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ রহ. ছিলেন তাফসির, হাদীস, ফিকহ, দর্শনসহ বিভিন্ন শাস্ত্রে অনন্য পাণ্ডিত্যের অধিকারী। বহুমুখী প্রতিভাধর এমন বিচক্ষণ আলিম, প্রাজ্ঞ হাদিস বিশারদ ও বিজ্ঞ ফকীহ খুবই বিরল। তিনি আজীবন  ইলমে নববীর দরস-তাদরীস, কিতাব রচনা, ওয়াজ-নসীহত ও আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আলোকিত সমাজবিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইলমী ও আধ্যাত্মিক অঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের বরেণ্য, বিদগ্ধ এ আলেমেদ্বীনের ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ আল্লাহ তা'আলার দরবারে মরহুমের মাগফিরাত ও দরজাত বুলন্দি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ রহ. রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ৫৫ মিনিটের দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য শিষ্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে যান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ