রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ

পটিয়ার মুফতি আহমাদুল্লাহ-এর ইন্তেকালে পীর সাহেব মধুপুরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম আল্লামা হাফেজ মুফতি আহমাদুল্লাহ আজ সকাল ৬:৫৫ মিনিটে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।  

শোকবার্তায় তিনি বলেন, মুফতি আহমাদুল্লাহ রহ. ছিলেন এ দেশের ইলমি জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দীনের খেদমতে আজীবন নিবেদিত থেকেছেন। আলেম সমাজের কাছে তিনি ছিলেন সম্মানিত মুরব্বি ও পথপ্রদর্শক। তাঁর ইন্তেকালে দেশবাসী এক প্রাজ্ঞ আলেমকে হারাল।

পীর সাহেব মধুপুর আরও বলেন, আমরা গভীরভাবে শোকাহত। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবার, ছাত্র ও শুভানুধ্যায়ীদের সবরে জামিল দান করুন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ