রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

জুমার বয়ানকালে ঢলে পড়লেন মৃত্যুর কোলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর সরদারবাড়ী জামে মসজিদে জুমার আলোচনাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাবেক মাদরাসা শিক্ষক সিদ্দিকুল ইসলাম (৭০)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

সিদ্দিকুল ইসলাম মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের মৃত আকবর হোসাইনের ছেলে।1

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার তিনি ছোট ভাই আবুল হোসাইনের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে তিনি স্থানীয় সরদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান।

এ সময় ইমাম সাহেবের অনুরোধে মুসল্লিদের উদ্দেশে ইসলামি বয়ান শুরু করেন তিনি। বয়ান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক জানান যে তিনি বেঁচে নেই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ