বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কেন্দ্রীয় নেতার হত্যাকাণ্ডে কুমিল্লা মহানগর জমিয়তের গভীর শোক ও ক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনের কুমিল্লা মহানগর শাখা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম কুমিল্লা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন আরশাদী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কুমিল্লা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মোতাহের হোসাইন ও সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী বলেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী ৫৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর তাঁর নিথর দেহ নদী থেকে উদ্ধারের ঘটনা গোটা জাতিকে হতবাক করেছে।পুরো জাতি আজ শোকাহত,বাকরুদ্ধ, স্তব্ধ ও মর্মাহত।

তারা আরও বলেন এটি নিছক একটি হত্যাকাণ্ড নয়; বরং রাষ্ট্র ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রমাণ। আলেম-উলামা ও ইসলামপন্থী নেতৃত্বকে স্তব্ধ করার একটি ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবেই আমরা এই হত্যাকাণ্ডকে দেখছি। সুতরাং অন্তবর্তীকালীন সরকার অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত খুনিদের দ্রুত সময়ে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন দেশব্যাপী আলেম-উলামা, ইসলামপন্থী রাজনীতিবিদ নেতা ও কর্মীদের নিরাপত্তা প্রদানে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক সন্ত্রাস ও ষড়যন্ত্রের লাগাম টেনে ধরতে হবে।

এসময় মহানগর নেতৃবৃন্দ মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ