রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত আফগান জনগণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ এই মানবিক বিপর্যয় নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে ছয়শোর অধিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, নিহতদের তিনি ক্ষমা করুন। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও ধৈর্য ধারণের তাওফিক দিন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন। এই রকম ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।&