সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন         

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাবেক সিনিয়র সচিব এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (২৬ জুলাই) রাত ২টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

এ জেড এম শামসুল আলম একাধারে সাবেক সিএসপি কর্মকর্তা, সাবেক সিনিয়র সচিব, পিএটিসির রেক্টর এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা।

ইসলামী চিন্তাবিদ হিসেবে তাঁর অবদান স্মরণীয়। আধুনিক সময়ের প্রেক্ষাপটে ইসলামের নীতিমালা ও দিকনির্দেশনা নিয়ে তিনি লিখেছেন একশরও বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তার প্রতিটি রচনা সময়োপযোগী ও চিন্তাশীল সমাজ বিনির্মাণে সহায়ক হিসেবে বিবেচিত।

আজ বাদ জোহর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এনএইচ/                  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ