সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বিমান দুর্ঘটনা: নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব শহরের জামতলাস্থ মহানগর কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, সদর থানা সভাপতি মুহাম্মদ শামীম, প্রমুখ৷

দোয়া মাহফিলে নিহতদের মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষয়ক্ষতি নিরূপন করে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ