রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

সাপের দংশনে প্রাণ গেল মাদরাসা ছাত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাগুরার মহম্মদপুরে বিষধর সাপের দংশনে লামিমা জাকিয়া (১৩) নামের এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দাতিয়াদহ গ্রামের মামুন শেখের কন্যা। বাবুখালী আদর্শ দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

রোববার (৬ জুলাই) গভীর রাতে যেকোনো সময় লামিমাকে একটি বিষধর সাপ দংশন করে। বিষয়টি পরিবারের লোকেরা জানতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা-২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খালিয়া গ্রামে পৌঁছালে রাত আনুমানিক-১২ ৩০ মিনিটের সময় তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, শুনেছি লামিমা নামের একটি কন্যা শিশুর সর্প দংশনে মৃত্যুর কথা।

এনএইচ/