সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে ইউকে জমিয়তের শোকবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের শ্রদ্ধেয় মাতা, অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হুসাইন, সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, হাফিজ সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, জয়েন্ট সেক্রেটারি হাফীজ মাওলানা ইলিয়াছ, মুফতি শাহ হিফজুল করীম মাশুক, মাওলানা আখতারুজ্জামান, সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান,হাফীজ মাওলানা মাছুম আহমদ,ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই, মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, “একজন আদর্শ মা যেভাবে সন্তানকে নৈতিকতা, আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের চেতনায় গড়ে তোলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন তার জীবন্ত উদাহরণ। তার ছায়াতলে বেড়ে ওঠেই ড. মাহমুদুর রহমান আজ সাহসী ও জাতীয় ভাবনায় নিবেদিত এক ব্যক্তিত্ব হিসেবে আমাদের সামনে প্রতিষ্ঠিত। তার ইন্তেকাল শুধু পরিবার নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা এই শোকাবহ সময়ে মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও শান্তি দান করেন—এই দোয়া করছি।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ