সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সাবেক আমির, প্রবীণ রাজনীতিবিদ, লেখক ও গবেষক দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের বরাতে জানানো হয়েছে, তার ছেলে-মেয়েরা দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফিরে এলে জানাজার নামাজের সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

সিরাজুল ইসলাম মতলিবের মৃত্যুতে জামায়াতের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতারা বলেন, ‘অমায়িক ব্যবহারের অধিকারী দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ছিলেন মৌলভীবাজার জেলার ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের খাদেম। আজীবন ইসলামের খেদমতকে তিনি নিজের জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। আল্লাহ যেন তার এই খেদমতকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাক্বাম দান করেন।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ