ঈদ করতে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে মেঘনা নদীতে ডুবে যাওয়া শাশুড়ি ও পুত্রবধূর মরদেহ প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সিএনজিচালিত অটোরিকশাটির ভেতর থেকে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করে। একই সময় ডুবে যাওয়া অটোরিকশাটিও নদী থেকে তোলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের বাà
