নাজমুল হাসান।
ইসলামি ইতিহাসে ১ জুন দিনটি বিশেষভাবে স্মরণীয়। এই দিনে বিদায় নিয়েছেন একাধিক জগদ্বিখ্যাত ইসলামি আলেম ও দার্শনিক, যাঁদের অবদান আজও বিশ্ব মুসলিমের হৃদয়ে চিরভাস্বর।
১. মুফতি মুহাম্মদ হাসান (রহ.) – জামিয়া আশরাফিয়া লাহোরের প্রতিষ্ঠাতা।
১৯৬১ সালের ১ জুন, পাকিস্তানের অন্যতম প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ হাসান (রহ.) ইন্তেকাল করেন। তিনি দারুল উলুম দেওবন্দের প্রাক্তন ছাত্র এবং শাইখুল ইসলাম থানভী (রহ.)-এর ঘনিষ্ঠ শিষ্য ছিলেন। উপমহাদেশে ইসলামী শিক্ষা প্রসারে তাঁর অসামান্য অবদান আজও আলো ছড়ায়।
২. মুফতি ফয়জুল ওয়াহিদ (রহ.) – কুরআনের গুজরী অনুবাদক
২০২১ সালের এই দিনে কোভিড-পরবর্তী জটিলতায় ইন্তেকাল করেন জম্মুর বর্ষীয়ান আলেম মুফতি ফয়জুল ওয়াহিদ (রহ.)। তিনি কুরআনের গুজরী ভাষায় প্রথম অনুবাদক হিসেবে খ্যাতি অর্জন করেন