সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ মিলল পুকুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর (খাদেমপাড়া) এলাকায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মো. সাদ মিয়া (১১) পৌর শহরের ভাদুঘর (খাদেমপাড়া) এলাকার বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় নগরপাড়া আশরাফুল উলুম মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা থেকে সাদ মিয়া নিখোঁজ ছিল। স্থানীয়রা ও তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এমন কি এলাকায় তার খোঁজে মাইকিংও করে। পরে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরের মধ্যে লাশ ভাসতে থেকে পুলিশকে খবর দেয়। পুকুরটি অনেক গভীর ও খার। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ