সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রামুতে ট্রাক চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর

কক্সবাজার রামুতে ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক  মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে)  বেলা আড়াইটায় চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম (২২) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তেচ্ছিপুল মুনশী বাড়ির মরহুম ফারুকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখি একটি বালি বোঝাই ট্রাককে পিছন থেকে ওভারটেক করার সময় মোটর সাইকেলের চাকা পিছলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ইসলাম। 

দূর্ঘটনার পর একঘন্টারও বেশী সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
 
রামু ক্রসিং হাইওয়ে পুলিশ পার্টির অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন  ট্রাক চাপায় যুবক সাইফুলের ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, মৃতদেহ উদ্ধার এবং ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ