সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের সহধর্মিণীর ইন্তেকাল 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‘সিলেটের সিংহপুরুষ’ হিসেবে পরিচিত বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের সহধর্মিণী রোকেয়া খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাইহি রাজেউন)।  

শনিবার (২৪ মে) দিবাগত রাতে তিনি সিলেট নগরীতে নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। 
রোববার বাদ জোহর সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ইসলামি আন্দোলনের সিংহপুরুষ হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। তসলিমা নাসরিনবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে তিনি জোরালো ভূমিকা রাখেন। তিনি সিলেটের জামেয়া মাদানিয়া কাজিরবাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। জীবনের শেষ কয়েক বছর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন। ২০১৮ সালে তিনি ইন্তেকাল করেন। 

মরহুমা রোকেয়া খাতুন মৃত্যুকালে দুই ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন। তাঁর ছোট ছেলে তায়েফ বিন হাবিব ২০২১ সালে করোনায় মারা যান। বড় ছেলে মাওলানা সামিউর রহমান মুসা কাজিরবাজার মাদরাসার সাবেক প্রিন্সিপাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা। তাঁর তিন মেয়ের জামাতা খতিব তাজুল ইসলাম, মাওলানা আতাউর রহমান ও মাওলানা সাহল আল-রাজি নিজ নিজ অঙ্গনে ব্যাপক পরিচিত। 

মরহুমা একজন পরহেজগার ও দানশীল নারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর জন্য পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাওলানা সামিউর রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ