সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মুজাহিদ কমিটির সেক্রেটারি খন্দকার গোলাম মাওলার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল, আল কারীম জেনারেল হাসপাতালের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (২১ মে) সকাল সাড়ে নয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই জানাজার নামাজে ইমামতি করেন।

তাঁর ইন্তেকালে পীর সাহেব চরমোনাইসহ দলের নেতারা শোক জানিয়েছেন। এছাড়া চরমোনাই দরবার সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম খন্দকার গোলাম মাওলাকে গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

খন্দকার গোলাম মাওলানা দীর্ঘদিন যাবত চরমোনাই দরবারের সঙ্গে সম্পৃক্ত। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মুজাহিদ কমিটির জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর ইন্তেকালে বড় শূন্যতা তৈরি হলো বলে মনে করছেন নেতাকর্মীরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ