রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

চিরনিদ্রায় শায়িত হলেন প্রচার বিমুখ বরেণ্য আলেম  আহমদ আব্দুল্লাহ চৌধুরী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
‌আবদুর রউফ আশরাফ

‌আবদুর রউফ আশরাফ।।

বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের হিয়ালা মোল্লাবাড়ি নিবাসী হাজারো আলেমের ওস্তাদ শায়খুল হাদীস মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরীর নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে পিতার পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। প্রচারবিমুখ দ্বীনি তালিমের খিদমতগার এ শায়খুল হাদীসের জানাজার নামাজে ঢাকা, সিলেট, মৌলভীবাজার সহ হবিগঞ্জের প্রত্যান্ত এলাকার অসংখ্য তালিবে এলিম, সহকর্মী আলেম ওলামা, আত্মীয় স্বজন অংশ গ্রহণ করেন।

 রবিবার ১৮ মে বিকেলে বাদ আসর হিয়ালা ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন আহমদ আব্দুল্লাহ চৌধুরীর ছোট ছাহেবজাদা হাফেজ বোরহান চৌধুরী।

জানাজার আগে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, সহকর্মী মুফতি আমজাদ হোসেন, মুফতি আহমদ উল্লাহ কাসেমী, মুফতি মইনুল হোসেন, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা তাফহিমুল হক, মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল হালিম কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম ও  উক্ত মরহুমের শশুর বাহুবল তথা হবিগঞ্জ জেলার প্রবীণ আলেম মাওলানা আব্দুল বারী আনসারী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ