সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বাবা গুরুতর অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রখ্যাত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার বাবার মোসলেম উদ্দিন মুছা মুসল্লি গুরুতর অসুস্থ। তাঁকে জরুরি ভিত্তিতে পটুয়াখালী থেকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১২ মে) রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিন মুছা মুসল্লিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সময় ভুগছেন। তাঁর জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মোসলমে উদ্দিন মুছা মুসল্লির তিন ছেলেই দেশজুড়ে আলোচিত ও পরিচিত মুখ। তাঁরা তিনজনই বক্তা হিসেবে ব্যাপক পরিচিত। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ছাড়াও ছোট দুই ভাই মাওলানা হাবিবুর রহমান মিছবাহ এবং মাওলানা মাহফুজুর রহমান জাবেরের সারাদেশে পরিচিতি রয়েছে। 

মোসলমে উদ্দিন মুছা মুসল্লি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ