সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ইমামসহ দুজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মসজিদের ইমাম ও এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকায় এবং সকাল সাড়ে ১০টার দিকে শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন মাওলানা মো. আলী আকবর (৫৫) ও শিক্ষার্থী ঊর্মী শিখা (২০)। মো. আলী আকবর জেলা প্রশাসক ডাকবাংলো মসজিদের ইমাম এবং ঐতিহাসিক পাগলা মসজিদের মক্তবের শিক্ষক। তার বাড়ি পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইলের সিংরইল গ্রামে। আর ঊর্মী শিখা শহরের চরশোলাকিয়া এলাকার মো. মহরম আলীর মেয়ে। তিনি গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে শহরের বটতলা এলাকায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপার হওয়ার আলী আকবরকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি পড়ে যান। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে শিক্ষার্থী ঊর্মী শিখা প্রতিদিন বনানী মোড় এলাকার এক বাসায় দর্জির কাজ শিখতে যান। প্রতিদিনের মতো সকাল সাড়ে ১০টার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন তিনি। তখন উল্টোদিক থেকে দ্রুতবেগে আসা একটি অটোরিকশা ঊর্মীকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ