রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

শুধু মা নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতী মুঈনুল ইসলাম ||

কবি মতিউর রহমান মল্লিক। তাঁর নিজস্ব রাজনৈতিক দর্শন ছিলো। ছিলো শক্তিশালী রাজনৈতিক প্লাটফর্মও। মূলত ইসলামী সংগীত অঙ্গনে তিনি বাংলাদেশের প্রবাদ পুরুষ। আমার নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। কিন্তু কোনো রাজনৈতিক প্লাটফর্ম নেই। 

১৯৮৯ থেকে আমার সাহিত্য চর্চা শুরুর একপর্যায়ে বাবর রোডের কর্মকালীন জীবনে গজনবী রোডে মাঝে মধ্যে মল্লিক ভাইয়ের 'প্রত্যাশা প্রাঙ্গণ' সাহিত্য মজলিসে যাওয়ার সুযোগ হতো। মল্লিক ভাইয়ের লেখায় জীবন ঘনিষ্ঠতা ছিলো শতভাগ। মল্লিক ভাইয়ের চেতনায় উদারতা ছিলো সীমাহীন। এ কারণেই তাঁর সাথে আমার সাহিত্য-সখ্য গড়ে উঠে। এ সখ্যটুকু এখানেই সীমাবদ্ধ ছিলো। রাজনীতির সাংগঠনিক পর্যায়ে যায়নি কখনো। অবশ্য সেই প্রত্যাশা মল্লিক ভাই কখনো করেননি। 

মল্লিক ভাইয়ের দুই তিনটি সংগীত আমাকে খুব আকৃষ্ট করে। অবশ্য অন্যান্য গীতিকারের সংগীতের চাইতে মল্লিক ভাইয়ের সংগীতগুলো আকর্ষণের দিক থেকে আমার কাছে ৯০% মনে হয়। তাঁর সংশ্রবের উসিলায় আমার গীতি কবিতাগুলো সংগীত রূপে প্রাণ পেতেও ৯০% সহযোগিতা পেয়েছিলো। প্রায় দেড় যুগ পর এই ঋণটি আমি আজকে অকপটে স্বীকার করলাম।

মল্লিক ভাইয়ের বিখ্যাত আকর্ষণীয় সঙ্গীতটি আজকে বারবার আমার মনে পড়ছে, তাঁর মতোই আমারও মাতৃবিয়োগ হলো। আজ আমি আমার মায়ের বিছানার পাশে বসে সে সংগীতটি বার বার মনে করছি-
এই সেই ঘর/এই সেই খাট/বিছানার পাশে আছে-পানের বাটা/চশমাটা পড়ে আছে পাশেই/শুধু মা নেই, শুধু মা নেই।

ভালো থাকুক, পৃথিবীর সকল মা। ভালো থাকুক, মাতৃভূমি। 

মাগো, তোমার সুন্দর মৃত্যু আমাকে ঈর্ষান্বিত করে। সূরা ইয়াসিন, সূরা মূলক শুনতে শুনতে পবিত্র রমযানের ২৪তম রজনীতে তুমি চলে গেলে মাগফেরাতের পূর্ণ সম্ভাবনা নিয়ে, মহান রবের দরবারে। জান্নাতুল ফেরদৌস এর উঁচু মাকামে তুমি ভালো থেকো মা! সেখান থেকে তুমি আমাদের জন্য দুআ করো, আমরাও যেন তোমার মতো এ ধরনের সুন্দর মৃত্যু লাভ করতে পারি, আমীন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ