সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জীর জানাজা রাত ১০টায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 

শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। 

তার জানাজার নামাজ রাত ১০টায় ঢাকার কামরাঙ্গীচরে জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা হামিদী জানান, এক সপ্তাহ আগে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে ডাক্তাররা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে বাসায় নিয়ে যেতে বলেন। বাসায় আসার পর গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে এক সপ্তাহ অতিবাহিত হয়। আজ বেলা ১১টার পর তিনি ইন্তেকাল করেন।  
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী দেশের অন্যতম শীর্ষ বুজুর্গ আলেমে দীন হজরতুল আল্লাম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট ছেলে ও ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ছিলেন। তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ছিলেন। এছাড়াও দেশের শীর্ষ আলেমদের মধ্যে তিনি বিশেষভাবে গণ্য হতেন। 

এদিকে পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়ার আবেদন করা হয়েছে। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে দেশের আলেম-উলামার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে নিয়ে স্মৃতিচারণ করছেন এবং শোক জানাচ্ছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ