সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দাওরায়ে হাদিস পরীক্ষার্থীর ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আতাউল্লাহ নাবহান মামদুহ ||

দাওরায়ে হাদিস পরীক্ষার্থীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) সড়ক দুর্ঘটনায় দাওরায়ে হাদিস পরীক্ষার্থী মুহাম্মাদ শিহাব (২৫) ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান শোক প্রকাশ করেছেন।

পরীক্ষা মনিটরিং সেল ও স্থায়ী কমিটির পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। আল্লাহ তা‘আলা তাকে জান্নাতে আ‘লা মাকাম দান করুন।

মুহাম্মাদ শিহাব জামিয়া ইসলামিয়া আরাবিয়া আড়াইহাজার, শিবপুর, নারায়ণগঞ্জ মাদরাসার ছাত্র ছিলেন। তিনি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে, দারুল উলূম রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পরীক্ষাকেন্দ্রে দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) পরীক্ষা দিচ্ছিলেন। 

আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান দেশবাসী সকলের নিকট এবং উলামায়ে কেরাম ও তালেবে ইলমগণের নিকট তার মাগফিরাতের জন্য বিশেষভাবে দু‘আর আবেদন করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ