রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে আমীরে মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে  গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

তিনি মরহুমের জাতীয় ও ধর্মীয় বিভিন্ন কর্মতৎপরতা স্মরণ করে বলেন, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ দেশ ও জাতির কল্যাণে আজীবন নিজকে নিয়োজিত রেখেছিলেন। দেশের যেকোন সংকটে তারঁ ভূমিকা ছিল অনস্বীকার্য। ৯০ এর স্বৈরাচারের পতনের পর  সিইসি'র দায়িত্ব গ্রহণ করে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধেও তারঁ কন্ঠ ছিল উচ্চকিত।

তিনি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন,  চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামীল দান করুন।