বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

প্রবীণ আলেমেদ্বীন মাওলানা রফিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত চেয়ারম্যান, খুলনা দারুল উলুম মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম, বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার সদরুল মুহতামিম মাওলানা রফিকুর রহমান’র জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি'২৪) খুলনা নিরালা তাবলীগ মারকাজ মসজিদে বাদ আসর হযরতের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, ইমাম পরিষদের খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি আবুল কাশেমসহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর অত্যন্ত প্রিয় ও আত্মত্যাগী ছাত্র যারা ছিলেন তাদের মধ্যে মাওলানা রফিকুর রহমান রহ. এর ছিলেন অন্যতম। তিনি ইন্তেকাল করার আগ পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল ৭ টা ২৫ মিনিটে এই প্রখ্যাত আলেম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা রফিকুর রহমানের ১৯৩৯ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তেলজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর বাহিরদিয়া মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করে ঢাকার লালবাগ মাদ্রাসা থেকে শিক্ষা জীবন সমাপ্ত করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য ছাত্র-অনুরাগী রেখে গেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ