রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

দারুল উলুম দেওবন্দের শায়খে সানীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| তাওহীদ আদনান ইয়াকুব ||

দারুল উলুম দেওবন্দের শায়খে সানী আল্লামা ক্বমারুদ্দীন আহমদ গৌরখপুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে  তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, গত কয়েক দিন পূর্বে শারীরিক অসুস্থতা নিয়ে দেওবন্দের একটি হাসাপাতালে তিনি ভর্তি হন। অবস্থার উন্নতি না হলে তাকে মেরাট সিটিতে নিয়ে যাওয়া হয়।

সেখানে আনন্দ হাসাপাতালে তার অপারেশন হওয়ার হওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। সবশেষে শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়লে আজ সকালে তিনি ইন্তেকাল করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ