রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

জমিয়ত সভাপতি আল্লামা মনসুরুল হাসান রায়পুরী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শুক্রবার রাত ১১.৩০ মিনিটে মৌলভীবাজার জেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাযা আজ শনিবার বেলা ২টায় গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের রায়পুরে অনুষ্ঠিত হবে।

জানা যায়, তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। এর মধ্যে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন। পরিবার এখানে কেউ না থাকার কারণে হুজুরকে (২৮ অক্টোবর) বিকেল ৩টায় ইমার্জেন্সি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে করে সিলেট নেওয়া হয়। তারপর, সিলেট সদরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে জমিয়ত সভাপতির মুত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ