সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

গীতিকার কবি আব্দুল কাদের হাওলাদারের ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অসংখ্য জনপ্রিয় মরমী ইসলামিক নাশিদের লেখক ও গীতিকার কবি আব্দুল কাদের হাওলাদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এছাড়া, পৃথক পৃথক বিবৃতিতে মাগফিরাত কামনা করেছেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, কবি আব্দুল কাদের হাওলাদার ইসলামী গানের মাধ্যমে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতেন। তার গানে আল্লাহর পরিচয় পেত মানুষ। তার প্রথম জীবন ছিল একরকম। কিন্তু তিনি পরবর্তীতে পীর সাহেব চরমোনাই’র হাতে বাইয়াতের মাধ্যমে দীনের পথে পুরোপুরি চলে আসেন। সেই থেকে তার পথচলা এবং দীনের প্রতি গানে গানে মানুষকে উদ্ধুদ্ধ করাই ছিল তার নেশা ও পেশা। এমন একজন ইসলামী কবি, লেখক ও গীতিকার খুঁজে পাওয়া খুবই দুর্লভ। কবি আব্দুল কাদের হাওলাদারের ইন্তেকালে দেশবাসী একজন ইসলামের দরদি গীতিকারকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন মরহুমের সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা মরহুমকে জান্নাতবাসী করুন। সেইসাথে পরিবার পরিজনকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিন, আমিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ