রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইজতেমায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বুধবার থেকে আগতদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুবরণকারী তিনজন হলেন- জামালপুরের পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মো: ম‌তিউর রহমান (৫৫),

নেত্রকোনার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা এখলাস মিয়া (৭০) ও ভোলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে মো: সাহালম (৬০)।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো: ইব্রাহিম খান এ তথ্য জানান।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো: হাবিবুল্লাহ রায়হান জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে মতিউর রহমান শ্বাসকষ্টজনিত রোগে, এখলাস ও সাহালম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত অন্য তিনজন হলেন- ইউনুছ মিয়া (৬০), জামান (৪০) ও আব্দুস সাত্তার (৭০)। এদের মধ্যে ইউনুছ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায়, জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং আব্দুস সাত্তারের বাড়ি নেত্রকোনা জেলায়। আব্দুস সাত্তার বৃহস্পতিবার ও বাকি দুজন বুধবার মারা যান।

সূত্র : ইউএনবি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ