মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রিক লেন জামে মসজিদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও স্মারক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকদের অন্যতম কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ মোহাম্মদ হরমুজ আলী।

১৭৪৩ সালে নির্মিত ভবনটি প্রথমে ফরাসি প্রোটেস্ট্যান্ট গির্জা, পরে মেথডিস্ট চ্যাপেল ও সিনাগগ হিসেবে ব্যবহৃত হয়। ১৯৭৬ সালে এটি ব্রিক লেন জামে মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি পূর্ব লন্ডনের মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এখানে নিয়মিত তিন থেকে চার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। হিফজ, দ্বীনি শিক্ষা ও বাংলা শিক্ষাসহ বিভিন্ন বিভাগে প্রায় ১৫০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। মুসল্লিদের দান-অনুদানেই মসজিদের সব কার্যক্রম পরিচালিত হয়।

কর্তৃপক্ষ জানায়, ৫০ বছরের এই গৌরবময় পথচলার পেছনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে মসজিদের ইতিহাস তুলে ধরতেই সুবর্ণজয়ন্তীর এ আয়োজন। অনুষ্ঠান সফল করতে মুসল্লি, শুভানুধ্যায়ী, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ