মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ফল ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের প্রবাসী মো. কামাল উদ্দিন (৫০) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত কামাল উদ্দিন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার কাশেম মাস্টার বাড়ির জালাল উদ্দিনের ছেলে।

গতকাল (রোববার, ৭ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় দেশটির হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে।

কামালের ভাই মো. রিয়াজ উদ্দিন বলেন, আমার ভাই গত ৭/৮ মাস আগে ছুটি কাটিয়ে সৌদিতে যান। সৌদি আরবের হাইল শহরে তার একটি ফলের দোকান রয়েছে। গতকাল (রোববার) সেখানকার স্থানীয় সময় বিকেলে বাসা থেকে দোকানে যাওয়ার পথে একটি গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা বাংলাদেশ সময় রাত ৯ টায় জানতে পেরেছি।

তিনি আরও বলেন, কামাল দুই মেয়ে ও এক ছেলের জনক। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

করেরহাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লায়লা বেগম কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ