সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরান ও ইসরায়েলকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৮ জুন) তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে।

সোমবার সকালে দেওয়া এই পোস্টে তিনি উভয় দেশকে পাল্টাপাল্টি হামলা থামানোর জোরালো আহ্বান জানান। এপ্রিলের যুদ্ধবিরতির পর এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতের ঘটনা।

সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংঘাত আঞ্চলিক গণ্ডি পেরিয়ে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমন এক সংকটময় মুহূর্তে ট্রাম্পের এই বার্তা দুই দেশের প্রতি সংঘাত থামানোর জন্য একটি বড় ধরনের রাজনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল যে, ওয়াশিংটন এই অঞ্চলে আর কোনো বড় ধরনের যুদ্ধ দেখতে চায় না। 

ট্রাম্পের এই সংক্ষিপ্ত ও স্পষ্ট বার্তা মূলত সেই অবস্থানকেই আরও জোরালো করল। তবে মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানে ইরান বা ইসরাইল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্ক হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি ফোনেও কথা বলেছেন। প্রায় ত্রিশ মিনিট কথা হয়েছে দু’জনের। ইরানে এখনই কোনও প্রত্যাঘাত করতে ইসরায়েলকে নিষেধ করেছেন ট্রাম্প। 

তবে সেই নির্দেশ অমান্য করেই ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার সকালেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম এবং মধ্য ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে ইরানের রাজধানী তেহরানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে সেখানকার সরকারি সংবাদসংস্থা মেহের নিউজ।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ