নানা সৃজনশীল কাজের পর এবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য গাইডলাইন কর্মশালার ঘোষণা দিয়েছে সেবা ও দাওয়াহমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুকে এই তথ্য জানান।
শায়খ আহমাদুল্লাহ লিখেন-
এই দেশের অর্থনীতি যাদের শ্রম-ঘাম আর ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে, তারা আমাদের প্রবাসী ভাইয়েরা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যে মানুষগুলোর অবদান সবচেয়ে বেশি, নানা অব্যবস্থাপনা, অসচেতনতা এবং যথাযথ প্রশিক্ষণের à¦